spot_img

এবারও হজে যাওয়া হবে না বাংলাদেশি হাজিদের

গত বছরের মতো এবারও সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবেন না। শুধু মাত্র নাগরিক ও দেশটিতে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবার হজে অংশ নেওয়ার সুযোগ দেবে সৌদি আরব।

শনিবার (১২ জুন) দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে সৌদি সরকারের ঘোষণা না থাকলেও হজের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল ধর্ম বিষয় মন্ত্রণালয়। বাংলাদেশের নিবন্ধিত হজযাত্রীদের করোনার ভ্যাকসিন দিতে বলা হয়েছে মার্চ মাসেই।

গত ১৫ মার্চ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ নিয়ে একটি বৈঠক করে। বাংলাদেশে প্রায় ৬১ হাজার জন হজ পালনের জন্য টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করেন। সৌদি আরব ভ্যাকসিন গ্রহণকারীদের হজ অংশ নিতে দেবে- এই ঘোষণার ভিত্তিতে প্রস্তুতির অংশ হিসেবে ২০২০ সালে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিয়ে হজের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ ৪০ বছরের নিচে করোনার ভ্যাকসিন দেওয়ার সুযোগ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় ১৮ বছরের ওপর ও ৪০ বছরের নিচে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার জন্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ