spot_img

কওমী মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিন: মাওলানা ইউনুছ আহমাদ

অবিলম্বে দেশের কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

শনিবার (১২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার ১৬ মাস ধরে স্কুল, কলেজ, মাদরাসা এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝখানে কিছুদিন কওমি মাদরাসা চালু থাকলেও আবারও তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসার সকল পরীক্ষা বন্ধ।

তিনি আরও বলেন, করোনার অজুহাতে দেশের কওমী মাদরাসাগুলো বন্ধ থাকার কারণে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সবাই চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া দেশের প্রায় প্রতিটি কওমি মাদরাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং রয়েছে। এগুলোতে লাখ লাখ এতিম, গরীব, অসহায় ও অনাথ শিক্ষার্থীদের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।

সমাজের বিত্তবান মানুষের যাকাত, ফেতরা ও অনুদানে পরিচালিত লিল্লাহ বোর্ডিং এর মাধ্যমে কওমী মাদরাসাগুলো এই বিশাল দায়িত্ব পালন করে থাকে। তাই এ পরিস্থিতিতে কওমী মাদরাসাসহ সকল প্রতিষ্ঠান খুলে দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ