spot_img

ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে বিজয় আমাদের হবেই, ইনশা আল্লাহ: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আজকে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার খড়গ। গুম-খুনের শিকার হাজার হাজার নেতাকর্মী। এখন সবাই যদি নিজেদের মধ্যে বিভেদে না জড়িয়ে ঐক্যবদ্ধ হই, একসঙ্গে আন্দোলন করি, বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।

রবিবার (১৩ জুন) বিকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে একদিকে করোনা অন্যদিকে অবৈধ সরকার। দুটোই আজ জাতির জন্য দুর্ভাগ্যের। করোনাভাইরাসের মতো অতিমারি ঠেকাতে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয় এ দুর্যোগ নিয়ে সরকারের সঙ্গে কাজ করতে চেয়েছে। কিন্তু সরকার সে পথে না গিয়ে করোনা নিয়ে ব্যবসা শুরু করেছে। স্বাস্থ্যসেবাকে ভঙ্গুর করে ফেলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ