spot_img
spot_img

নাফ নদী থেকে আরও দুই রোহিঙ্গা নারী শরনার্থীর লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে আরও দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ দল। মরদেহগুলো প্রায় বিকৃত হয়ে গেছে।

সোমবার (১৪ জুন) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী এলাকার নাফ নদীর কিনারায় ভাসমান অবস্থায় দুই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে বালুখালী ক্যাম্প (ক্যাম্প-১১) থেকে জানে আলম নামে এক ব্যক্তি পরিবারের পাঁচ সদস্য নিয়ে মিয়ানমারে স্বজনদের কাছে যাচ্ছিলো। এ সময় ঝড়ে নৌকাডুবির ঘটনায় তিন জনের মরদেহ পাওয়া যায়।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, টেকনাফের হ্নীলায় নাফ নদীর তীরে কেওড়া বাগানে দুটি মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ গিয়ে মরেদহগুলো উদ্ধার করে। মরদেহগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ