spot_img
spot_img

ত্রিশালের সাবেক এমপি কারাবন্দি আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন

মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাবন্দি ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ৮২ বছর বয়সী এমএ হান্নান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ জুন) দিনগত রাত ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হান্নান-এর বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তাঁর ছেলেসহ মোট ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ওই বছরের ১০ অক্টোবর হান্নান ও ছেলে ডা. রফিক সাজ্জাদকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে ছিলেন সাবেক এই সংসদ সদস্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ