ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি ড্রোন গাজার পশ্চিমে ভূপাতিত করার কথা জানিয়েছে ফিলিস্তিন।
শুক্রবার (১৮ জুন) সংবাদ মাধ্যম ‘সাবেরিন নিউজ’ জানায়, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা আজ সকালে গাজার পশ্চিমে ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করেছে।
বার্তা সংস্থা ‘শাহাব’ জানায়, ইসরাইলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায়। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে ঐ হামলায় কয় জন হতাহত হয়েছে অথবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার বিবরণ প্রকাশ করেনি এই বার্তা সংস্থা।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরাইল কার্যত ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সঙ্গে সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
১২ দিনের যুদ্ধ শেষে বড় ধরণের বিপর্যয়ের মু্খে পড়ে গত ২১ মে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি করতে বাধ্য হয় ইসরাইল। এরপর গত মঙ্গলবার ইসরাইলের ইহুদিবাদীরা পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে উসকানিমূলক পতাকা মিছিল করে। এই নিয়েও ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছিল।












