মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানে মার্কিন দূতাবাসের ১১৪ কর্মী করোনায় আক্রান্ত

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রায় ১১৪ জন কর্মী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। করোনা হানা দেওয়ায় দূতাবাসে বর্তমানে ভিসা কার্যক্রমসহ অন্যান্য নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, যেসব করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজন তাদের জন্য অস্থায়ী ওয়ার্ড স্থাপন করা হয়েছে। বেশিরভাগ আক্রান্তরা করোনার টিকা নেননি।

দূতাবাস কর্তৃপক্ষ ঘরোয়া বৈঠক নিষিদ্ধ করেছে। তবে একেবারে গুরুত্বপূর্ণ হলে বৈঠকের অনুমতি পাওয়া যাবে। এছাড়া ভেতর ও বাইরের সুইমিং পুল ও জিম বন্ধ করা হয়েছে।

সংক্রমণ না কমা পর্যন্ত এসব বিধিনিষেধ জারি থাকবে এবং আক্রান্ত হয়ে এককর্মীর মৃত্যুর কথাও জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

সূত্র: ইয়াহু নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ