করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকার চারপাশে সাতটি জেলায় বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করেছে সরকার। তাই এই সাত জেলার অন্তর্গত কোনো জায়গায় ট্রেন থামবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুহাম্মাদ নূরুল ইসলাম সুজন।
সোমবার (২২ জুৃন) রেলমন্ত্রী বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের গন্তব্যে যেতে যদি কোনো লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না, যাত্রী উঠাবে না, নামাবেও না। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।
তিনি বলেন, একইভাবে অন্যান্য এলাকার জন্যও এই বিধি মেনে ট্রেন চালানো হবে। লকডাউন এলাকার রেলস্টেশনসমূহ বন্ধ থাকবে।
রেলমন্ত্রী আরো বলেন, আন্তঃনগর ট্রেনের ব্যাপারে এ নিয়ম মেনে ট্রেন চলবে। তবে সব লোকাল ট্রেন ওই সব এলাকায় চলাচল বন্ধ থাকবে। লকডাউন এলাকায় কোনো আন্তঃনগর কিংবা লোকাল ট্রেন থামবেও না ছাড়বেও না। লকডাউন এলাকায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার ২২ জুন (মঙ্গলবার) ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার।












