spot_img
spot_img

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১৮ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সবশেষ মৃত ১৪ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৯ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৬ রাজশাহীর, ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, ৩ জন নওগাঁর ও নাটোরের একজন। এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে ২৭৭ জনের মৃত্যু হল।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪২৩ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড মোট শয্যার সংখ্যা ৩৫৭টি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ