spot_img
spot_img

ভারতের নতুন মাথা ব্যাথার কারণ চীনের বুলেট ট্রেন

ভারতের নতুন মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে চীনের বুলেট ট্রেন।

আগে থেকেই অরুণাচল প্রদেশ সীমান্তের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের ভূখণ্ডে দ্রুত পরিকাঠামো তৈরি করছে চীন। ভারতকে চাপে রাখতে সড়কপথের পাশাপাশি রেলপথ উন্নয়নেও নজর দিয়েছে তারা। শুক্রবার তারই প্রথম ধাপ হিসেবে তিব্বতের রাজধানী লাসা থেকে নিংচির মধ্যে চললো প্রথম ইকেট্রিক বুলেট ট্রেনটি।

এদিন সকালেই প্রথম বুলেট ট্রেনটি চালানো হয়েছে। সিচুয়ান-তিব্বত রেলওয়ে এই অঞ্চলের দ্বিতীয় রেলওয়ে। এর আগে এই এলাকায় কুইনঘাই-তিব্বত রেলওয়ে চালু করেছিল বেইজিং। গত বছর নভেম্বরেই এই সিচুয়ান-তিব্বত রেলওয়ের উদ্বোধন করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারপরই দ্রুতগতিতে কাজ শুরু হয়। আর মাত্র কয়েকমাসেই রেলপথ চালুও হয়ে গেল।

জানা গেছে, সিচুয়ানের রাজধানী চেঙ্গদু থেকে এই ট্রেনের যাত্রাপথ শুরু হবে। শেষ হবে লাসায়। তবে বুলেট ট্রেনের কারণে ৪৮ ঘণ্টার যাত্রাপথ কমে দাঁড়াবে মাত্র ১৩ ঘণ্টায়।

প্রসঙ্গত, অরুণাচল সীমান্ত থেকে নিংচির দূরত্ব খুব বেশি হলে ৫০ কিলোমিটার। অর্থাৎ ভারতের ঘাড়ের উপরই তৈরি হয়েছে এই রুটটি। যদিও যাত্রীবাহী পরিষেবার জন্যই এই পরিকাঠামো তৈরি বলে দাবি চীনের, প্রতিরক্ষা বিশ্লেষকরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

লাসা-নিংচি বুলেট ট্রেন চললে মুহূর্তের নির্দেশে অরুণাচল সীমান্তে সেনাদল পাঠাতে সক্ষম হবে চীনারা। ফলে যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় সেনার বিরুদ্ধে দ্রুত সেনাবাহিনী পাঠাতে সক্ষম হবে চীন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ