spot_img
spot_img

চাঁদাবাজ-টেন্ডারবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি রেজাউল করীম।

তিনি বলেন, নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যার বিচারসহ সব হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ রুখে দিতে যুব আন্দোলনকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫ সেপ্টেম্বর কনভেনশনটি অনুষ্ঠিত হওয়ার কথা সংগঠনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল।

মুফতি রেজাউল করীম বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর প্রমাণ হয়েছে, ইসলামের লেবেল লাগিয়ে যে দলটি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, তার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের সহযোগী সংগঠনগুলোর মধ্যে অন্যতম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এ দেশের আদর্শিক যুবকদের অনুপ্রেরণার নাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

তিনি বলেন, আল্লাহর ওয়াদা রয়েছে, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও। তাই মুমিনের গুণাবলি অর্জনে চেষ্টা ও সাধনা চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের প্রতি এ দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের আগ্রহ বেড়েই চলছে। তাই আন্তরিকতার সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ