spot_img
spot_img

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দ্রুত সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে সরকার আশা করছে। সংকট কেটে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরলে এবং তেলের দাম কমে এলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয় করবে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। ফলে জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরকার দীর্ঘ ছয় মাস দেশের বাজারে জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু পরিস্থিতির কারণে একপর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে যাবে বলে তিনি আশাবাদী। দায়িত্বশীল রাষ্ট্রগুলোও পরিস্থিতি উপলব্ধি করেছে। সংকট কেটে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল হবে এবং দাম কমে এলে সরকারও দ্রুত দেশের বাজারে দাম সমন্বয়ের চেষ্টা করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ