spot_img
spot_img

প্রত্যাহারের পরও কেন এত আমেরিকার সেনা আফগানিস্তানে থাকবে?

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে প্রত্যাহারের পরও অন্তত সাড়ে ছয়শ মার্কিন সেনা থেকে যাবে।

বার্তা সংস্থা এপি গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে। খবর পার্সটুডে’র।

খবরে বলা হয়েছে, চলতি গ্রীষ্মের শেষ নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে কিন্তু আফগানিস্তানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা দেয়ার জন্য সাড়ে ছয়শ সেনা মোতায়েন থাকবে। এছাড়া, আরো ৫০০ সেনা কাবুল বিমানবন্দরে থাকবে।

মার্কিন কর্মকর্তারা এপি-কে বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শেষ হবে।

কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। কিন্তু মার্কিন প্রশাসন তার অনেক আগেই এখন সেনা প্রত্যাহার শেষ করতে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ