তুরস্কের পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়। খবর ডেইলি সাবাহ’র।
তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ দশমিক ৫১ কিলোমিটার গভীরে।
দেশটির বিনজল, এরজুরুম, এরজিনকান, এলাজিগ ও দিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়েছে।











