আফগানিস্তান থেকে বিদেশী বাহিনী পুরোপুরি প্রত্যাহার শিগগিরই বলে জানিয়েছে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।
শুক্রবার (২ জুলাই) বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন ওই কর্মকর্তা।
তিনি জানান, মার্কিন ও ন্যাটোর সকল সৈন্য বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে।
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বাগরাম। দুর্গম আফগানিস্তানে কৌশলগত হামলার অপরিহার্য কেন্দ্র হিসেবে এই ঘাঁটিটি ব্যবহার করেছিল আমেরিকার সেনারা।
আমেরিকা এবং ন্যাটো বাহিনী আফগানিস্তানে ২০ বছরের উপস্থিতির অবসানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ১১ সেপ্টেম্বরের সময়সীমার মধ্যে অবশিষ্ট সৈন্যদের প্রত্যাহারের কথা রয়েছে।











