spot_img
spot_img

৫ দিনের রিমান্ড শেষে কারাগারে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

হেফাজতে ইসলামের সাবেক সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ হেফাজত নেতা মাওলানা আফেন্দীকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন মাওলানা আফেন্দীকে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ, ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার করে নিয়ে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ