নেদারল্যান্ডসের হাজিয়া সোফিয়া মসজিদে আবারও ভাঙচুর চালানো হয়েছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বরেও এ মসজিদের জানালা ভাঙচুর করা হয়।
রবিবার (৪ জুলাই) রাতে মসজিদটিতে ভাঙচুর চালানো হয়।
হাজিয়া সোফিয়া মসজিদ ফাউন্ডেশনের বোর্ড চেয়ারম্যান গাজী কিরিক বলেন, আমরা এ ধরনের হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী এবং রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানাই।
তিনি আরও বলেন, মসজিদে ভাঙচুর চালানো হচ্ছে এমন ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের ভিশন ফেডারেশন জানায়, ফেডারেশন অফিসের লাগোয়া মসজিদের জানালা বিয়ারের বোতল দিয়ে ভাঙচুর করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ এবং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা-বিদ্বেষ ইউরোপজুড়ে বেড়েই চলেছে। অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য অভিবাসন এবং ইসলাম বিরোধিতাকে পুঁজি করছেন। ফলে ঘৃণা ও বিদ্বেষ বেড়েই চলেছে।
সূত্র: ডেইলি সাবাহ












