spot_img
spot_img

করোনা থেকে বাঁচার জন্য একটি মাস্কই যথেষ্ট: ডিএমপি কমিশনার

করোনা থেকে বাঁচার জন্য একটি মাস্কই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, করোনা থেকে বাঁচার জন্য একটি মাস্কই যথেষ্ট। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা নিজেকে এবং জাতিকে এই মহাবিপদ রক্ষা করতে পারব।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, আপনাকে কিন্তু আল্লাহর ফেরশতারা এসে বাঁচানোর চেষ্টা করবে না।

তিনি আরও বলেন, সারা পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা দরিদ্র দেশেরও একই অবস্থা। আমেরিকা, ব্রাজিল ও ভারতসহ বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ মারা গেছে। এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা কার উন্নত এবং কার আর্থিক অবস্থা উন্নত, তা মুখ্য বিষয় না। আমরা যদি বাঁচতে চাই তাহলে কিন্তু নিজেকে নিজে বাঁচাতে হবে। আপনাকে অন্য কেউ এসে বাঁচাতে পারবে না। এই রোগ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে বাইরে গেলে মাস্ক পরতে হবে ও ঘরে আসলে সাবান দিয়ে হাত ধুতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ