spot_img
spot_img

অবশেষে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল ব্রিটেন

দীর্ষ দুই দশকের উপস্থিতির পর ফলাফলশূন্য হয়ে এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল ব্রিটেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) ব্রিটেনের সংসদে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানান।

তিনি বলেন, আফগানিস্তানে ন্যাটো মিশনে থাকা সব ব্রিটিশ সেনা এখন দেশে ফিরছে। সঙ্গত কারণেই আমি আমাদের বিদায়ের সময় প্রকাশ করব না। এরপরও আমি পার্লামেন্টকে বলতে পারি, আমাদের অধিকাংশ সেনা ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছে।

তিনি আরও বলেন, আমি আশা করি কেউ মিথ্যা উপসংহার টানবেন না যে, আমাদের বাহিনী প্রত্যাহারের অর্থ হলো আফগানিস্তানের প্রতি ব্রিটেনের প্রতিশ্রুতি শেষ, আমরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেব না, এবং আমরা আজকের পরিস্থিতির বিপদ সম্পর্কে কোন ভ্রান্তির মধ্যে নেই।

এর আগে মার্কিন সৈন্য ও ন্যাটো জোটকে প্রত্যাহার করে নেয় আমেরিকা। আমেরিকা জানায়, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগান থেকে সব মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেওয়া হবে।

২০০১ সালে আফগানিস্তানে সেনা মোতায়েন করেছিল ব্রিটেন। তালেবানদের সঙ্গে লড়াইয়ে এ পর্যন্ত ৪৫৭ জন ব্রিটিশ সেনা প্রাণ হারায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ