spot_img

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: নিহতদের মরদেহ নেওয়া হচ্ছে ঢামেকের মর্গে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কাজও চালাচ্ছে ফায়ার সার্ভিস। অন্যদিকে, নিহতদের মরদেহ এরইমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (​ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া শুরু হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫টি অ্যাম্বুলেন্সে করে ৪৯টি মরদেহ ঢামেকে আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে কারখানায় আগুন লাগে। আজ দুপুর পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আসেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ