লেবাননের ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরায়ি এই ঘটনা স্বীকার করেছেন।
তিনি বলেছেন, কারিগরি ত্রুটির কারণে তাদের একটি ড্রোন লেবাননে বিধ্বস্ত হয়েছে। লেবাননের আকাশে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে ড্রোনটিকে সেখানে পাঠানো হয়েছিল।
ফিলিস্তিনের গাজাতেও তাদের একটি ড্রোন কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছে বলে দুই দিন আগে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। তবে ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে দু’টি ড্রোনের মধ্যে একটিকে ফিলিস্তিনি তরুণেরা ভূপাতিত করেছে। অন্যটি কৃষি ক্ষেতে বিধ্বস্ত অবস্থায় পড়ে ছিল।
সূত্র: পার্সটুডে












