spot_img
spot_img

ইসরাইলি গুপ্তচরকে আটক করল লেবানন

ইসরাইলি এক গুপ্তচরকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। আটক গুপ্তচর জিজ্ঞাসাবাদে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছে।

শুক্রবার (১৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের বেকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, ৩১ বছর বয়সী এক লেবাননি তেল আবিবের গুপ্তচরদের সঙ্গে সহযোগিতা করে আসছিল। তাকে শনাক্ত করার পর সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সংস্থাটি সংক্ষেপে তার নাম এম ওয়াই বলে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তি এ কাজে তার জড়িয়ে পড়ার প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দিয়েছে। সে জানিয়েছে ২০১৯ সালের শুরুতে ইসরাইলের নিরাপত্তা বিভাগে ইমেইল পাঠিয়ে নিজেই সহযোগিতা করার প্রস্তাব দেয়। পরে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং অর্থের বিনিময়ে তথ্য সরবরাহের প্রস্তাব দেয়। এরপরে এই ব্যক্তি ইসরাইলের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠায়।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ