spot_img
spot_img

ডিএনসিসিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে অভিযান; করা হচ্ছে জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে মোবাইল কোর্টে ১২টি মামলায় সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৭ আগস্ট) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ১ লাখ টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১২টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২ লাখ ২২ হাজার টাকা।

এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ