বরিশালের আগৈলঝাড়ায় করোনা উপস্বর্গ নিয়ে অসুস্থ অবস্থায় প্রতিবন্ধী ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু হয়েছে। একই রাতে ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু
শুক্রবার (০৬ আগস্ট) রাত ১২টায় উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (০৬ আগস্ট) রাত ১২টায় উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের দুলাল মল্লিকের ছেলে প্রতিবন্ধী মিজান মল্লিক (২৭) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপর রাতেই সেখানে মৃত্যুবরণ করেন।
প্রতিবন্ধী মিজানের মৃতদেহ নিয়ে বাড়িতে গেলে তখন ছেলের মৃত্যুর খবর শুনতে পান করোনা উপস্বর্গ নিয়ে অসুস্থ থাকা মা সুফিয়া বেগম (৫৫)। তিনিও রাত ২টার দিকে সেরাল গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
তাদের স্বজন নান্না মল্লিক জানান, তাদের পরিবারের সবাই গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কিন্তু প্রতিবন্ধী মিজান ও তার মা সুফিয়া বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন।











