spot_img
spot_img

‘এখন আল্লাহপাক যদি পরীমনিকে মাফ করেন’

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার চিত্রনায়িকা পরীমনিকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়।

এদিন দুপুরে নায়িকাকে একনজর দেখতে তার নানা শামসুল হক আদালতে আসেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শতবর্ষী এই বৃদ্ধ।

শামসুল হক বলেন, পরীমনি নিজের জন্য জীবনে সে কিছু করে নাই। সব কিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে।

তিনি বলেন, নিজে একটা ফ্ল্যাট করে নাই। প্রত্যেক বছর এফডিসিতে কুরবানি বাড়িয়ে দেয় গরিবদের জন্য। সব কিছু মানুষকে বিলিয়ে দেয়।

‘এখন আল্লাহপাক যদি ওরে মাফ করেন আরকি’, বলেন তিনি।

পরীমনির বাসায় মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাসায় খালি বোতল ছিল। এগুলো মাদকের বোতল কিনা জানি না।

পরীমনির মুক্তি দাবির বিষয়ে শামসুল হক, হ, আল্লাহ যদি মুক্তি দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ