spot_img

জনগণের নিরাপত্তা দিতে শহরজুড়ে তল্লাশি বসিয়েছে তালেবান

আফগানিস্তানের কাবুলের জয়ের তিন দিন পর জনসাধারণের নিরাপত্তা দিতে শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। তারা শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই তাদের পাহারা রয়েছে। ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান, তাদের এসব তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, খুব একটা গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে না।

বিবিসি জানিয়েছে, শহরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তালেবান, এমনকি যান চলাচল ব্যবস্থারও। তাদের সব জায়গায় দেখা যাচ্ছে, প্রতিটা মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছে। তারা যে শহরের নিয়ন্ত্রণে রয়েছে, সেটা তারা নিশ্চিত করছে।

তালেবান সদস্যরা জানিয়েছেন, তারা শহরের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে।

এর আগে কাবুল জয়ের পর আফগান নাগরিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। এমনকি হিজাব পড়ে আফগান নারীদের তাদের কর্মস্থলে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ