spot_img
spot_img

নোয়াখালীতে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৭) তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের দুলালের ছেলে ইব্রাহিম (২২) ও একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (২৮)।

জানা যায়, শুক্রবার বিকালে বাড়ির পাশে এক বান্ধবীর কাছ থেকে পরীক্ষার নোট নিতে যাচ্ছিলেন শরীফপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রী। পথে আব্দুর রহমান তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে নির্মাণাধীন একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে ওইস্থানে তাকে হাত বেঁধে ধর্ষণ করে।

এসময় আব্দুর রহমান মোবাইলে তার বন্ধু ইব্রাহিমকে ডেকে আনেন। পরে তারা দুজনে পালাক্রমে তাকে ধর্ষণ করে। তারা ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। এভাবে দুজন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে মেয়েটিকে ধর্ষণ করে। সন্ধ্যায় আব্দুর রহমান ভিকটিমের কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল জোর করে ছিনিয়ে নিয়ে তাকে ঘর থেকে বের করে দেয়।

পরে ঘটনাটি ভিকটিম বাড়িতে গিয়ে তার মা-বাবাকে জানায়। শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বলেন, রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করলে আমরা বিশেষ অভিযান পরিচালনা শনিবার ভোরে অভিযুক্তদের গ্রেফতার করি। দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এইদিকে ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ