spot_img
spot_img

‘তালেবানের কাছে ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র ছেড়ে এসেছে আমেরিকা’

জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগান তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে।

হ্যালি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাইডেন প্রশাসনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এটি সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ।

রোববার (২২ আগস্ট) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তালেবানের সঙ্গে মার্কিন প্রশাসন কিভাবে আলোচনা করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো আলোচনা করছে না, তারা সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে। তারা বাগরাম বিমানঘাঁটিকে সঁপে দিয়ে এসেছে যা ছিল ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারা সাড়ে আট হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে দিয়েছে তালেবানকে।

তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন মার্কিন জনগণকে ফেলে এসেছে। প্রকৃতপক্ষে মার্কিন জনগণকে সরিয়ে নেওয়ার আগে তারা সেনাদেরকে সরিয়ে নিয়েছে। এছাড়া তারা আফগানিস্তানের মিত্রদেরকে ফেলে এসেছে, যারা আমার স্বামীর নিরাপত্তা দিয়েছিল।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ