ইনসাফ | নাহিয়ান হাসান
২৫০০ তালেবান বিরোধীকে আমেরিকায় আশ্রয়ের নেওয়ার সুযোগ করে দিতে নিজেদের ভূখণ্ড ব্যবহারে ওয়াশিংটনের আবেদনে রাজি হয়েছে জর্ডান।
অনুমোদনের ফলে ২৫০০ তালেবান বিরোধী আফগানীর আমেরিকায় পলায়নে এখন জর্ডান ট্রানজিটে আর কোনো বাধা রইলো না।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দ্বইফুল্লাহ আল ফায়েজের বিবৃতিতে জানা যায়, মানবিক দিক বিবেচনায় ওয়াশিংটনের আবেদনের প্রেক্ষিতে ওই ২৫০০ তালেবান বিরোধী আফগানীকে আমেরিকায় যেতে নিজেদের ভূখণ্ড ট্রানজিট স্বরূপ ব্যবহারের অনুমোদন দিয়েছে জর্ডান।
তিনি বলেন, জর্ডান হয়ে আমেরিকা স্থানান্তরের ব্যবস্থাপনায় ওয়াশিংটনের প্রস্তাবে একমত তার দেশ।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট অবিশ্বাস্য শান্তিপূর্ণভাবে রাজধানী কাবুল নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান। রাজধানী আয়ত্তে আসার পর সাধারণ ক্ষমা ও নিরাপত্তা প্রদানের ঘোষণা সত্ত্বেও মার্কিন মদদপুষ্ট তখনকার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি, বহুসংখ্যক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও নেতারা আফগানিস্তান ছেড়ে পালিয়ে যায় এবং দেশের শাসনভার নিজেদের কাঁধে তুলে নেয় ২ দশক ধরে আমেরিকার বিরুদ্ধে দখলদার বিরোধী লড়াই চালিয়ে যাওয়া তালেবান।
দেশের শাসন ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ায় তালেবান বিরোধীরা যারা আমেরিকা, ন্যাটো ও অন্যান্য বিদেশী গ্রুপকে আফগানিস্তান নিজেদের দখলে রাখতে বিভিন্নভাবে সহায়তা করে নিজ দেশ ও জনগণের সাথে প্রতারণা করতো তাদের পলায়নের ঢল নামে। ঝাঁকে ঝাঁকে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে থাকে তারা। এমনকি অবিশ্বাস্যভাবে আমেরিকার বিমানের চাকায় চড়ে পালাতে গিয়ে আকাশ থেকে পড়ে গিয়ে অনেকে নিজেদের প্রাণও হারায়!
সূত্র: মিডল ইস্ট মনিটর











