spot_img
spot_img

আফগানে সোভিয়েতের পরিণতি থেকে শিক্ষা নিয়ে সদাচরণ করুন : আমেরিকাকে চীন

আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের পরিণতি থেকে শিক্ষা নিয়ে দেশটির সঙ্গে সদাচারণ করতে আমেরিকাকে আহ্বান জানিয়েছে চীন।

মঙ্গলবার (২৪ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন এ আহ্বান জানান।

তিনি বলেন, আফগানিস্তান একটি স্বাধীন দেশ। কাজেই আমেরিকা ও তার মিত্ররা যেন দেশটিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের পরিণতি থেকে শিক্ষা নিয়ে দেশটির সঙ্গে সদাচারণ করে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত আফগানিস্তান পরিস্থিতি ভালো করার চেষ্টা করা যাতে দেশটির উন্নয়ন হয়।

তালেবানের ওপর চাপ সৃষ্টি করার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে ওয়াং ওয়েবিন বলেন, তালেবানের ওপর চাপ প্রয়োগ করে আফগান সংকটের সমাধান করা যাবে না।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ