spot_img

ফেনীতে পাহাড়ি ঢল; প্লাবিত কয়েক গ্রাম

ফেনীর ফুলগাজীতে আকস্মিক পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থান ভেঙে গেছে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি ঢুকে প্লাবিত হয় ফুলগাজী সদর ইউনিয়নের চারটি গ্রাম।

ফুলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে বুধবার রাতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ করায় ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম সড়ক তলিয়ে যায়।

ফুলগাজী বাজারের এক ব্যবসায়ী জানান, হঠাৎ নদীর পানি বেড়ে বাজারে পানি ঢুকে পড়ে। এতে বাজারের বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয়ে যায়।

ফুলগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙনের ফলে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, বুধবার বিকেল থেকে নদীতে পানির প্রবাহ বেশি ছিল। এর আগে দুপুরে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ