spot_img
spot_img

করোনায় মৃতের সংখ্যা ৪৭ লাখ ১২ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৫ হাজার ৬৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৯০৯ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ১২ হাজার ৯২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৮৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ১৬৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ১ হাজার ৬৮৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৫৮৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ২ হাজার ৭৪৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৪১৬ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৬৬৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৩৪ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ