spot_img

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠালো ইরান

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে ইরান। মানবিক এ সহায়তার দ্বিতীয় চালান রাজধানী কাবুলে পৌঁছেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) একটি কার্গো বিমানে করে ইরানের মানবিক সহায়তা আফগানিস্তানে নেয়া হয়।

সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল এবং অন্যান্য খাদ্যদ্রব্য।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মানবিক সহায়তার প্রথম চালান নিয়ে ইরানের একটি বিমান রাজধানী কাবুলে পৌঁছায়। মানবিক সহায়তায় প্রথম চালানে গিয়েছিল খাদ্য ও ওষুধ।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সাম্প্রতিক এক জরিপ অনুসারে, বর্তমানে মাত্র শতকরা পাঁচ ভাগ আফগান নাগরিকের জন্য পর্যাপ্ত খাদ্য-সামগ্রীর ব্যবস্থা আছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ