spot_img
spot_img

আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা হারাবে ইউরোপীয় ইউনিয়ন: জোসেফ বোরেল

আন্তর্জাতিক অঙ্গনে ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মর্যাদা হারাতে চলেছে বলে জানিয়েছেন জোটটির পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

তিনি বলেন, সম্ভবত এ জোট আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা চর্চার নীতিতে অবজ্ঞার বস্তুতে পরিণত হবে।

রবিবার (১০ অক্টোবর) এক ব্লগ পোস্টে তিনি এ কথা বলেন।

জোসেফ বোরেল বলেন, ইউরোপীয় দেশগুলো এবং ন্যাটো জোটের নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কাজ করা উচিত। এতে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মর্যাদা হারানোর ঝুঁকি ঠেকানো যাবে।

জোসেফ বোরেল আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়ন আর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকছে না বরং দিন দিন অবজ্ঞার পাত্রে পরিণত হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। এ অবস্থায় অন্যদের সিদ্ধান্তের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজেদের বিষয়গুলো ঠিক মতো পরিচালনার দিকে নজর দেওয়া উচিত।

তিনি বলেন, চীন এবং রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, এ চেষ্টা চলছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সব ক্ষেত্রেই।

তিনি আরও বলেন, আমেরিকা চায় ইউরোপীয় দেশগুলো নিজেদের ব্যাপারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে আরও বেশি ভূমিকা পালন করুক। এ বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেনের সঙ্গে আলোচনার জন্য তিনি শিগগিরিই ওয়াশিংটন সফর করবেন বলে জানান।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ