spot_img
spot_img

উগান্ডায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইসলামী শরিয়াহ আইন

উগান্ডায় প্রচলিত আইন থেকে দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়াহ আইন। যেখানে মানুষ সাধারণ আদালতের বিচারের পরিবর্তে শরিয়াহ আদালতের বিচার ব্যবস্থার প্রতি বেশি আস্থা রাখছেন।

জানা যায়, উগান্ডায় চার কোটি ৬০ লাখ মোট জনসংখ্যার ১৩ শতাংশ মুসলিম। দেশটিতে ১৯৯৫ সাল থেকে সাংবিধানিক আইন চালু হয়। তবে ২০১৯ সালে চালু করা হয় শরিয়াহ আইন। এরপর প্রতিটি জেলায় গঠন করা হয় ইসলামি আদালত।

এদিকে দিন দিন প্রচলিত আলাদতের চেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে শরিয়াহ আদালত। গত তিন মাসে কেবল বুগিরি জেলাতেই শরিয়া আদালত ১৪০ মামলা নিষ্পত্তি করেছেন। ওই জেলায় সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস।

উগান্ডার মুসলিম সুপ্রিম কাউন্সিলের মুখপাত্র আশরাফ মুভাওয়ালা বলেন, দিন দিন এখানে শরিয়াহ বিচারব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে।

তিনি বলেন, বর্তমানে আমাদের শরিয়াহ আদালতের বিচারকরা বেশ ব্যস্ত বিচারকাজ নিয়ে। প্রতিদিনই নতুন নতুন মামলা হচ্ছে শরিয়াহ আদালতে। মানুষের আস্থা এই আদালতের প্রতি দিন দিন যে বেড়ে চলেছে এ থেকেই তা প্রমাণ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ