spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে রাজশাহীর দুইজন ও পাবনার একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। রামেক করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ