spot_img

যারা মন্দিরে হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের শত্রু: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১২ বছরে দুর্গাপূজায় কোনও ধরনের সহিংসতা বা সমস্যা হয়নি। এবার যারা হিন্দুদের মন্দিরে হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের শত্রু। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (১৬ অক্টোবর) রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল ধর্মের মূল চেতনাবিরোধী তৎপরতার মাধ্যমে বারবার সহিংসতার সুযোগ খুঁজছে। তাদের আর ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের আরও বলেন, সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে হিন্দুদের দুর্গা মণ্ডপে হামলা চালিয়েছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ