spot_img
spot_img

দেশে ‘উগ্র মৌলবাদী’ গোষ্ঠী আস্ফালন দেখাচ্ছে: হানিফ

দেশে ‘উগ্র মৌলবাদী’ গোষ্ঠী আস্ফালন দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত ইসলামী নামের অপরাজনৈতিক দল পাকিস্তানের দোসর হয়ে গণহত্যা চালিয়েছিল। তাদের ছত্রছায়ায় আজ দেশে ‘উগ্র মৌলবাদী’ গোষ্ঠী আস্ফালন দেখাচ্ছে। আর সকল ধর্মের মানুষের সম্প্রীতি বিনষ্ট করার জন্য বিএনপি কলকাঠি নাড়ছে।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে লালন স্মরণোৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বিজয়া দশমী পার হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজা উৎকণ্ঠার মধ্য দিয়ে পালন করেছেন। আমরা এই বাংলাদেশ চাইনি। মানুষ মানুষের জন্য কাজ করবে। কিন্তু দেশে আজ হানাহানি করে মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রত্যেক ধর্মে কল্যাণের কথা বলা হয়েছে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধার কথা হয়েছে। ধর্মের বিভাজন তৈরি করা হচ্ছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য দেশ স্বাধীন করেছি।

তিনি বলেন, সকল ধর্মের মানুষের রক্তে ভেজা মাটি এই বাংলাদেশ। কোনো গোষ্ঠি একা যুদ্ধ করেনি। কোনো এক গোষ্ঠীর আস্ফালনে মানুষের জীবন বিপন্ন হবে, সমাজ কলুষিত হবে। তাদের কু-কর্ম বরদাশত করা হবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা ক্ষমতায় থাকতে হানাহানি, খুনোখুনি, লুটতরাজ, সম্পত্তি দখল ছাড়া কিছুই করতে পারেনি তারাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মদদ দিচ্ছে। দেশের উন্নয়ন, অগ্রগতি বাধাগস্ত করা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিএনপি পেছন থেকে মদদ দিচ্ছে। এসব বরদাশত করা হবে না।

তিনি বলেন, তথাকথিত মাদরাসা শিক্ষার উপর ভিত্তি করে দেশ বিখ্যাত হয়েছেন তারা বিদেশি শক্তির প্ররোচণায় এবং আমাদের দেশের কিছু রাজনৈতিক সংগঠনের কু-প্ররোচণায় সমাজে হানাহানি সৃষ্টি ও পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মন্দিরে হামলা চালাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ