spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৭৩ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গ্রেফতার ৭৩ জনের কাছ থেকে ৮০১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, দুই হাজার ৮৫৬ পিস ইয়াবা, ১৩ কেজি ২৯৫ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা, দুই বোতল ফেন্সিডিল ও ৫০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ