spot_img
spot_img

আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

হেফাজত মহাসচিব জানান, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন যাবত অসুস্থ। তবে গত রাতে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আল্লামা নুরুল ইসলাম দেশবাসীর কাছে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ