গুম অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে ও মাওলানা আতাউর রহমান বিক্রমপুরি এবং মাওলানা আইনুল হক কাসেমীসহ সকল মাজলুমদের মুক্তির দাবিতে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের জেনারেল সেক্রেটারী মুফতী শফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আলেম ও দাঈ মুফতী মাহমুদুল হাসানা গুনভী, বাংলাদেশ খেলাফত আন্দোলন একাংশের মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, আলেম ও প্রকাশক মাওলানা খালেদ সাইফুল্লাহ আড়াইহাজারী, আলেম ও প্রকাশক মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, কর্ণেল ফেরদৌস আল-আজিজ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অর্থ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংঠনিক সম্পাদক মাওলানা আল-আমিন সাকি, কারাবন্দি মাওলানা আতাউর রহমান বিক্রমপুরির পিতা হুমায়ুন সরদার।
সম্মেলন থেকে বক্তারা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরি এবং মাওলানা আইনুল হক কাসেমীসহ সকল নিরাপরাধ মাজলুম আলেমদের মুক্তির দাবি জানায়।











