spot_img
spot_img

তাইওয়ানের সাথে আমেরিকার সম্পর্ক মেনে নেওয়া সম্ভব নয়: চীন

নিজ দেশে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এ ঘোষণার প্রতিক্রিয়ায় তাইওয়ানে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দ্বীপটিকে নিজেদের দাবি করা বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেইজিং তাইওয়ানের সঙ্গে আমেরিকার যেকোনো ধরনের সামরিক সম্পর্কের ঘোর বিরোধিতা করছে। তাইওয়ান কোনো স্বাধীন রাষ্ট্র নয়; কাজেই এটির সঙ্গে আমেরিকার যেকোনো রাষ্ট্রীয় যোগাযোগ বা সামরিক সম্পর্ক চীনের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।

এর একদিন আগে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাইওয়ানে মার্কিন সেনা উপস্থিতি নিশ্চিত করেন।

তিনি বলেন, তাইওয়ানের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়া কাজে এই দ্বীপে কিছু মার্কিন সেনা অবস্থান করছে।

মার্কিন সেনাদের সঠিক সংখ্যা উল্লেখ না করে তিনি বলেন, তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমরা আমেরিকার সঙ্গে ব্যাপকভিত্তিক সহযোগিতা চালিয়ে যাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ