spot_img
spot_img

চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ায় ‘আল-জামিয়া ক্যান্টিন’র শুভ উদ্বোধন

ইনসাফ | মাহবুবুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার শিক্ষার্থীদের সুবিধার্থে জামিয়ার ক্যাম্পাসে ‘আল-জামিয়া ক্যান্টিন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার(১নভেম্বর) সকালে জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী আব্দুল হালীম বোখারী এই কেন্টিনের শুভ উদ্বোধন করেন।

ক্যান্টিনের উদ্ভোধন উদ্ভোধনী অনুষ্ঠানে জামিয়া প্রধান, নায়েবে মুহতামিম, মুঈনে মুহতামিমসহ জামিয়ার সিনিয়র মুহাদ্দিসগণ ও শিক্ষক-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

‘জামিয়া রেস্তোরাঁ’ ক্যাম্পাস কেন্টিনের জিম্মাদার রিদওয়ান মাহমুদ বলেন, জামিয়া কর্তৃপক্ষ ক্যান্টিনের উদ্যোগ নিলে আমরা উস্তাদ এবং ছাত্রদের খেদমতস্বরূপ ‘জামেয়া রেস্তোরা’ ক্যাম্পাস ক্যান্টিনের দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নিই।

জানা গেছে জামিয়ার উক্ত ক্যান্টিনে মনোরম পরিবেশে স্বাস্থসম্মত ব্যবস্থাপনায় রুচিসম্মত খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীদের জন্য।

উদ্বোধন শেষে জামিয়ার মুহতামিম মুফতী আব্দুল হালীম বোখারীর মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্টান সমাপ্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ