spot_img

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আগমনী বার্তা

শরৎ শেষে হেমন্তের কোয়াশাচ্ছন্নতায় সতেজ হতে শুরু করেছে ভোরের শিশিরভেজা দূর্বাঘাস। শীতের আগমনী বার্তা শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। ইতোমধ্যে উত্তরাঞ্চলের সবকটি জেলার আগেই কুড়িগ্রামে শুরু হয়েছে শীতের ঠাণ্ডা।

দিনভর রোদ থাকলেও প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু করে রাতে চলে ঠাণ্ডার প্রকোপ। রাত নামলেই গায়ে হালকা শীতের কম্বল সকলকেই ব্যাবহার করতে হচ্ছে।

হিমালয়ের কাছাকাছি জেলার অবস্থান হওয়ায় আগাম শীতের বার্তা আসে প্রতিবছর এ জেলায়। সকালে সূর্য ওঠার পরপরই কুয়াশা কেটে যায়। তবে রাতে ও ভোরবেলা শীতের হিমেল ঠাণ্ডা ও কুয়াশা অনুভূত হয়।

কুমিল্লাহ, পঞ্চগড়, নওগাসহ দেশের বিভন্ন জেলায় শীতের পূর্বাভাস দেখা গিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ