করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কেউ মারা যানটি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চারজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৩৮ জনে।
আজ বুধবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। ফলে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ২৭ শতাংশ।
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় শেভরন হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।












