spot_img
spot_img

ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও যৌথ সভা আজ

ইনসাফ | মাহবুবুল মান্নান


আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশ-এর বোর্ডের সাধারণ পরিষদ (মজলিসে শুরা) পরীক্ষা কমিটির যৌথ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আজ বুধবার(৩নভেম্বর) সকাল ১১টায় ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা সাঈদুল হক বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন।

সভায় বিগত (১৪৪২-৪৩হিজরী শিক্ষা বর্ষের) মারকাযী(বৃত্তি) পরীক্ষার মেধাতালিকায় উত্তীর্ণ ছাত্রদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

ইত্তেহাদের অন্তর্ভুক্ত মাদরাসাসমূহের মুহতামিমগণ সংশ্লিষ্টদেরকে নিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষ আহবান জানিয়েছেন বোর্ড এর কেন্দ্রীয় মহাসচিব, জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী আব্দুল হালীম বুখারী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ