spot_img
spot_img

প্রয়োজন হলে চিনি আমদানি করা হবে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশে চিনি সংকট হলে অথবা দাম কমানোর জন্য প্রয়োজন হলে চিনি আমদানি করা হবে।

বুধবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৯ প্রদান উপলক্ষে শিল্প ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের চিনিকলগুলো বন্ধ করার কোনো চিন্তা নেই। লোকসান কমাতে আধুনিকায়ন করা হবে। অন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

চিনিকল বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, দেশের যেসব এলাকায় চিনিকল রয়েছে সে প্রতিষ্ঠানকে ঘিরে অন্যান্য শিল্প সংস্কৃতি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলোর সামাজিক গুরুত্ব রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আমাদের কোনো প্রতিষ্ঠান লোকসানি নয়। কারণ এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে। সে বিষয়টি মাথায় রাখতে হবে।

তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে যেখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো লোক ছাঁটাই করেছে, আমাদের সরকারি প্রতিষ্ঠানের কারো চাকরি যায়নি, কারো বেতন-ভাতার কোনো সমস্যা হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ