মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কাছে গত ১১ অক্টোবর নূর মোহাম্মদের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশোভন আচরণের লিখিত অভিযোগ দিয়েছিলেন স্কুলটির ৩ জন নারী শিক্ষক।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূঁইয়া।
ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা অফিসের বিভাগীয় উপ-পরিচালক মুহাম্মাদ ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
তিনি জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।











