spot_img
spot_img

১৮ কেজি গাঁজাসহ র‌্যাব এর অভিযানে গ্রেফতার যুবক

দিনাজপুরের কাহারোলে ১৮ কেজি গাঁজাসহ র‌্যাব এর অভিযানে গ্রেফতার হয়েছেন রুহুল আমিন ওরফে মাসুদ ওরফে মামুন (৩৬) নামের এক মাদক কারবারি।

বুধবার (৩ নভেম্বর) কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের দশ মাইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রুহুল আমিন ওরফে মাসুদ ওরফে মামুন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লরিবাগ গ্রামের বাসিন্দা।

র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতেও ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ১৮ কেজি গাঁজাসহ রুহুল আমিন ওরফে মাসুদকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ বেশ কিছু দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ