ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড।
শুক্রবার (১২ নভেম্বর) গাজা শহরে এক অনুষ্ঠানে নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
ওই অনুষ্ঠানে ইসলামি জিহাদ আন্দোলনের হাজার হাজার কর্মী ও সমর্থক অংশ নেন।
জানা যায়, ইসলামী জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা শহীদ বাহা আবু আল-আতার নামে এ ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। দুই বছর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেন।
২০১৯ সালের ১২ নভেম্বর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজা উপত্যকায় বাহা আবু আল-আতার বাড়িতে বিমান হামলা চালায়। ওই হামলায় তিনি এবং তার স্ত্রী শহীদ হন।
সেসময় হাসপাতাল ও স্থানীয় সূত্র জানিয়েছিল, সাজাইয়া এলাকায় ইসরাইলি হামলায় বাহা আবু আল-আতার চার সন্তান এবং একজন প্রতিবেশী আহত হয়েছিলেন। ইসরাইলি বিমান হামলার পর ইহুদিবাদী সেনাদের সঙ্গে গাজাভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়।
ইসলামি জিহাদ আন্দোলনের সূত্রমতে, বাহা আবু আল-আতা ছিলেন সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তিনি অনেক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন।











